দল বিরোধী কাজের জন্য বাঁকুড়ায় বহিস্কৃত যুব তৃনমূল নেতা
দি নিউজ লায়ন ; দল বিরোধী কাজের জন্য দল থেকে বহিস্কার করা হল যুব তৃনমূলের বাঁকুড়া জেলার সাধারণ সম্পাদক বিদ্যুৎ দাসকে। আজ বাঁকুড়ার তৃনমূল ভবনে সাংবাদিক সম্মেলন করে দলের এই সিদ্ধান্তের কথা ঘোষনা করেন তৃনমূলের বাঁকুড়া জেলার সাধারণ সম্পাদক শুভাশিষ বটব্যাল।
তিনি বলেন, বিদ্যুৎ দাসের বিরুদ্ধে দলবিরোধী কাজের জন্য এর আগে শো কজ করা হয়েছিল। সেই শো কজের জবাব সন্তোষজনক ছিল না। এছাড়াও আরো একাধিক কারনে তাঁকে দল থেকে বহিস্কার করা হল। জবাবে বিদ্যুৎ দাস বলেন, আমি এখনো এই সংক্রান্ত দলের কোনো চিঠি পাইনি। স্বাভাবিক ভাবেই আমি এখনো তৃনমূলেই আছি।

Post a Comment